মিনি কাব্য - ১৭৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষ যখন-
সত্যের সন্মুখীন হতে ভয় পায়।
সত্য তখন-
মুচকি হাসে ঠাট্টা তামাশায়।

মিনি কাব্য - ১৭৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষ যখন অন্তর হতে
সমস্যা থেকে পরিত্রাণ চায়,
বুদ্ধি মনন কাজে লাগালে
নিশ্চিত পথের দেখা পায়।

কর্মফল; শ্লোক - ১৭২

যোগ, বিয়োগ, গুণ, ভাগ
সব অংকের ফল হয়।
ভালো, মন্দ, দ্বন্দ্ব রাগ
সব কর্মের ফল হয়।

পাদটীকা: কর্ম করলে তার ফল ভোগ করতে হয়, সু কর্ম হলে সুফল, আর কেউ কর্ম হলে কুফল। 
- আরিফুর রহমান, নরওয়ে।

কর্মফল; শ্লোক - ১৭২



মিনি কাব্য - ১৭১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হাজার ইঁদুর খেয়ে
বিড়াল চললো হজ করতে।
ফিরে টুপি জুব্বা গায়
বিড়াল ধর্মের গীত গায়।

মিনি কাব্য - ১৭০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জীবন হলো একমুখো পথ,
আমরা রথ যাত্রী সবে।
সব যাত্রী চলে যাবে,
যাত্রা শেষে পদধূলী রবে।

শত্রুতা; শ্লোক - ১৬৯

বেশির ভাগ শত্রুতা
বন্ধুত্ব থেকেই হয়।
সম্পর্ক, লেনদেন হোক
বোধ সচেতনতায়।

পাদটীকা: কোন কোন ক্ষেত্রে বন্ধুত্ব এবং শত্রুতা হলো মূদ্রার এপিঠ ওপিঠ, এবং বেশির ভাগ বন্ধুত্বই বিবর্তিত হয় শত্রুতায় রূপ ধারণ করে, তাই বন্ধুত্ব স্থপনে এবং পারষ্পারিক লেনদেন হওয়া উচিত বোধ সচেতনতায়। 
- আরিফুর রহমান, নরওয়ে।

শত্রুতা শ্লোক ১৬৯


মিনি কাব্য - ১৬৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভবিষ্যত পানে চলছি;
আমরা সবাই একমুখী যাত্রী।
গন্তব্যে কেউ আগে পৌছায়
হওয়ার আগে রাত্রী।

মিনি কাব্য - ১৬৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জ্ঞান লাভ করা
ভালো বিষয়।
প্রাপ্ত জ্ঞানের ভুল প্রয়োগ
কখনোই ঠিক নয়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন