ধর্ম বন্দনা; শ্লোক - ৪২৯

পূরোহিতের বর্ণনাতে, রক্তপিপাশু কালী
মাতার স্বরূপ সুন্দরতম,
মহাদেবের গঞ্জিকা তাৎপর্যময় মহোত্তম।
অন্ধধার্মিক জপে নমঃ।

পাদটীকা: ধর্মগুরুদের বর্ণনা মতে, তাদের ধর্ম সকল বৈজ্ঞানিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ। এবং অন্ধ ধার্মিকগণ ধর্মগুরুদের কাছ প্রাপ্ত তথ্য সমূহকে মহিমান্বিতময় হিসেবে বিশ্বাস এবং ভরসা করে।
- আরিফুর রহমান, নরওয়ে।


মগজ; শ্লোক - ৮১

মগজ যে জনের আবদ্ধ 
ধর্মের খাঁচায়, বা শিকলে। 
সেথা জ্ঞান সুনীতি বাণী
ধরে না, সব যায় বিফলে।  

পাদটীকা: যে ব্যক্তি ধর্মের নামে কোন কিছুতে অন্ধবিশ্বাস বা কোন কুসংস্কারে অন্ধবিশ্বাস করে কট্টর অবস্থানে রয়েছেন। সেই ব্যক্তি সাধারণত বহুকাল ধরে লালন করা ভ্রান্ত ধর্মীয় বিশ্বাস বা কুসংস্কারের উপরে ভিন্ন জ্ঞান এবং ভিন্ন নীতিকে সহজভাবে গ্রহণ করতে পারে না। 
আরিফুর রহমান, নরওয়ে।


মগজ; শ্লোক  - ৮১

ধর্ম কীড়া; শ্লোক - ৩৭

অন্ধ ধর্ম রক্তে শিরায়;
অন্ধ মানুষ ধর্মের পীড়ায়।
বিবেকহীন মনুষ্য দেহ,
মগজধোলাই ধর্ম কীড়ায়।

পাদটীকা: অন্ধ ধর্ম বা অন্ধ বিশ্বাস মানসিক অসুস্থতা তুল্য। দৃষ্টিহীন ব্যক্তি দৃষ্টি না থাকার দরুন সচক্ষে দেখতে পান না কিন্তু মনের দৃষ্টিতে সবই দেখতে পান। পক্ষান্তরে, অন্ধ ধার্মিক ব্যক্তি স্বচক্ষে সব দেখতে পেলেও প্রকৃতার্থে অন্তর চক্ষু শূন্য।
আরিফুর রহমান, নরওয়ে।

ধর্ম কীড়া; শ্লোক - ৩৭

মিনি কাব্য - ২৩৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বিশ্বাস খুবই সুক্ষ বিষয়,
আস্থায় গড়ে, ভাঙ্গে সংশয়।
প্রেম ও ধর্ম বিশ্বাসে গড়ে,
সন্দেহে ভাঙ্গে, ভিত্তি নড়ে।

মিনি কাব্য - ৩০২

মিনি কাব্য - ৩০২
আরিফুর রহমান
-----------------
মৎস শিকার সেখানেই হয়
যেখানে মৎসরা করে বসবাস।
ধোঁকা প্রতারণা সেখানেই হয়
যেখানে থাকে সরল বিশ্বাস।

বিভক্তি; শ্লোক - ৪৪০

মনুষ্য প্রাণ সকলেই সমান, 
শিরায় প্রবহমান একই রঙের রক্ত। 
জৈবিক চাহিদা সবার এক, 
বিশ্বাসে মানুষ থেকে মানুষ বিভক্ত। 

পাদটীকা: প্রাণী হিসেবে সব মানুষের জৈবিক চাহিদা এক, কিন্তু ধর্মীয় বিশ্বাস, সামাজিক এবং জাতিগত বৈষম্য মানুষকে মানুষ থেকে আলাদা করেছে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

বিভক্তি শ্লোক ৪৪০


অম্ল; শ্লোক - ৪১২

দুধে টক মিশালে 
হয়ে যায় ছানা। 
সন্দেহে সম্পর্কে 
বেঁধে যায় দানা। 

পাদটীকা: যেমন দুধে সামান্য টক জাতীয় কিছু মিশলেই তা ছানায় রূপান্তরিত হয়, তেমনি সুস্থ ও নির্ভরশীল সম্পর্কেও যদি সন্দেহ ঢুকে পড়ে, তা মুহূর্তেই ভেঙে যায়। সন্দেহ একটি সম্পর্কের ভেতরে বিচ্ছিন্নতার বীজ বপন করে। এই শ্লোকটি আমাদের সতর্ক করে দেয় যে, বিশ্বাস না থাকলে সবচেয়ে মধুর সম্পর্কও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পারস্পরিক আস্থা ও মন খুলে কথা বলার প্রয়োজনীয়তা অপরিসীম। - আরিফুর রহমান, নরওয়ে।

অম্ল; শ্লোক - ৪১২


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন