মিনি কাব্য - ২৮৮
আরিফুর রহমান
-----------------
কভু যদি পরে চক্ষুতে ছানি,
আরোগ্য দেয় সুচিকিৎসা খানি।
যার অন্তর চক্ষুতে পর্দা ছানি,
উপশম না দেয় জমজমের পানি।
পাদটীকা: সুন্দর রূপে জন্মগ্রহণ করাটা কৃতিত্বের নয়, বরং অনৰ্নিহিত ভালো গুণগুলোকে অর্জন করে গুণবান এবং ভালো মানুষ হিসেবে আপন সত্তাকে প্রতিষ্ঠিত করতে পারাটাই হচ্ছে প্রকৃত মানুষের লক্ষণ।
পাদটীকা: আমাদের সকলের শিক্ষা, জ্ঞান, চিন্তা চেতনা এক নয়। তাই আমাদের যুক্তি এবং মতাদর্শ ভিন্ন। পৃথিবীতে অনেক পথ, কিন্তু সকলের গন্তব্য বা লক্ষ্য এক নয়, তাই আমরা ভিন্ন ভিন্ন পথে হাটি।
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আমরা তখনই হই ব্যর্থ,
যখন লক্ষ্যার্জনে সংকল্প হতে হই বিচ্যুত।
আমরা ততক্ষণ জীবিত,
যতক্ষণ হৃদযন্ত্র শ্বাসপ্রশ্বাস চলে অবিরত।
মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে কর্ম মানবতাহীন কর্মমুখী শিক্ষা দেয়,
সেই কর্ম মোটেও ভালো কর্ম নয়।
যে ধর্ম মানবতাহীন ধর্মমুখী শিক্ষা দেয়,
সেই ধর্ম মোটেও ভালো ধর্ম নয়।