বিশ্বাস ঘাতক; শ্লোক - ৪৯০

ইতিহাসে যত পতন হয়েছে
কারণ নিকটের আপন।
বিশ্বাস ঘাতক সেই জন হবে
যাহার প্রতি বিশ্বাস ঘন।

পাদটীকা: ঐতিহাসিক ঘটনা সমূহের আলোকে এই কথা জোর গলায় বলা যায় যে, আপন জনদের বিশ্বাস ঘাতকতার কারণে অনেক শাসক এবং সম্রাজ্যের পতন ঘটেছে, তাই কাউকে মাত্রাতিরিক্ত বিশ্বাস করা উচিত নয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

বিশ্বাস ঘাতক; শ্লোক - ৪৯০


বিজ্ঞান বনাম ধর্ম; শ্লোক - ৪৮৯

ধর্ম শেখায় অন্ধ বিশ্বাস,
করে অন্ধ বিশ্বাসে মন নিমজ্জন।
বিজ্ঞান দেখায় শেখায়,
বিজ্ঞান জ্ঞানে আলোকিত মন।

পাদটীকা: জ্ঞানে বা অজ্ঞানে কেউ বিজ্ঞানকে অস্বীকার বা বিজ্ঞানের অবদানকে অস্বীকার করলে বিজ্ঞানীরা কখনোই বিজ্ঞান অবমাননার অভিযোগ আনবে না। অপর পক্ষে ধর্মের কোন অযৌক্তিক দ্বাবী এবং বর্ণনাকে অসত্য বললে ধার্মীকেরা ধর্মাদ্রোহীতার অভিযোগ আনে। বিজ্ঞান ধর্মাপেক্ষা উত্তম, উদার এবং বিশাল।
- আরিফুর রহমান, নরওয়ে।

বিজ্ঞান বনাম ধর্ম; শ্লোক - ৪৮৯


দংশন; শ্লোক - ৪৮৮

ভাবিয়া বুঝিয়া বিশ্বাস করি;
আপন দন্ত জিহব্বাকে দংশে।
অতি বিশ্বাসে ঘাতক জন্মে,
আপন রক্তে, আপন বংশে।

পাদটীকা: কাউকে হুট্ করে আপন ভেবে বিশ্বাস করা উচিত নয়। আপন দাঁত যেমন আপন জিহ্বাকে কামড় দেয় অনুরূপ, আপন জন ভাবা ব্যক্তিরাই বিশ্বাস ঘাতক হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

দংশন; শ্লোক - ৪৮৮ 488


রাখাল ও বাঘ; শ্লোক - ৪৮৭

রাখালের বাঘ বাঘ চিৎকারে
গ্রামবাসী ছুটে আসে রাখাল অট্ট হাসে।
একদা সত্যিকারে বাঘ আসে,
লোকেরা না দেয় সারা, না দাড়ায় পাশে।

পাদটীকা: ঈশপের রূপকথার সেই রাখাল ও বাঘের গল্পের শেষ পরিণতিতে কেউ রাখালের পাশে দাঁড়ায় নি। তবে বাস্তবের রাখালেরা অনেক বুদ্ধিমান এবং সংঘবদ্ধ, তারা নাটক এমনভাবে সাজায়, কেউ কেউ সত্যি ভেবে সারা দেয়, আর কেউ কেউ সাজানো নাটক জানার পরেও রাখালের ডাকে সারা দিতে বাধ্য হয়; নিছক মজার জন্য নয়, নিজ স্বার্থ হাসিলের জন্য রাখালেরা এমনটা করে থাকে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

রাখাল ও বাঘ; শ্লোক - ৪৮৭ 487


কয়লা; শ্লোক - ৪৮৬

যদি হয় কাপড় নোংরা,
তা ধৌত করলে হবে পরিষ্কার।
যদি কালো কয়লা ধোও,
হইবে ক্রমশ ময়লা আবিষ্কার।

পাদটীকা: কোন বস্তু নোংরা হলে, তা যথাযথ ভাবে ধুলে পরিষ্কার হয়। কিন্তু যে ব্যক্তির আত্ম প্রকৃতি নোংরা, তাঁকে পবিত্র জলে স্নান করালেও তা দূর হয় না।
- আরিফুর রহমান, নরওয়ে।

কয়লা; শ্লোক - ৪৮৬ 486


সাদৃশ্য; শ্লোক - ৪৮৫

মানুষ সাদৃশ্য-প্রেমী প্রাণী,
তাই সে সাদৃশ্য খুঁজে বেড়ায়।
স্বভাবগত আচরণে পায়;
স্থান, বস্তু, সত্তায়, চেহারায়।

পাদটীকা: মানুষ স্বভাব জাত করাণেই সাদৃশ্য পছন্দ করে। তাই সর্বত্রই সাদৃশ্য খোঁজে।
- আরিফুর রহমান, নরওয়ে।

সাদৃশ্য; শ্লোক - ৪৮৫ 485


ক্ষয়; শ্লোক - ৪৮৪

বারবার ঘর্ষণে
পাথর যায় ক্ষয়ে।
সময়ের স্রোতে
জীবন যায় বয়ে।

পাদটীকা: পৃথিবীর প্রতিটি বিষয় এবং বস্তু আপন নিয়মে বিবর্তিত হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

ক্ষয়; শ্লোক - ৪৮৪


প্রতিদান; শ্লোক - ৪৮১

না রাখে লোকে উপকারী গাছের ছাল,
পাতা, শিকড়, কাঠ, ও ডাল।
সৎ ও সরল জনের সুকর্মের প্রতিদান
অকৃতজ্ঞ না করে কোন কাল।

পাদটীকা: জীবন রক্ষাকারী গাছের যেমন লতা পাতা শিকড় বাকড় আমরা রাখি না। অনুরূপ কোন কোন মানুষ আছে যারা উপকার করলে কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূরের কথা উল্টো প্রতিদানে অপকার করে।
- আরিফুর রহমান, নরওয়ে।

প্রতিদান; শ্লোক - ৪৮১

অচ্ছুত নারী; শ্লোক - ৪৭৯

সব পুরুষের জন্ম হয়
মাতা নারীর গর্ভে।
অচ্ছুত নারী দূরে থাক
মহা পুরুষ সদর্পে।

পাদটীকা: কোন কোন সমাজে নারীর উন্নয়ণের পথে বাঁধা নারীর গর্ভে জন্ম নেয়া স্বয়ং পুরুষ সন্তানেরা। এই পুরুষেরা, নিজেকে সুপুরুষ, মহাপুরুষ, পবিত্র পুরুষ দাবি করে। অন্য দিকে ৠতুকালীন সময়ের কারণে নারীকে অপবিত্র, অচ্ছুত ঘোষণা করে, অধিকার বঞ্চিত করে। যে নারীত্বের কারণে মানব জন্ম, সেই নারীত্বকে তাচ্ছিল্য বা অপমান করা মোটেও সুপুরুষ, মহাপুরুষ, বা পবিত্র পুরুষের পরিচয় নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

অচ্ছুত নারী; শ্লোক - ৪৭৯

মিথ্যার রাজত্ব; শ্লোক - ৪৭৮

মিথ্যার সংখ্যা ক্রমশঃ ঘন,
আগাছায় বাগান হইবে বন।
সত্যের সততা হইবে পরাজিত
মিথ্যেবাদী শাসিবে জনগণ।

পাদটীকা: যে বাগানে ফুলগাছের তুলনায় আগাছার সংখ্যা বেশি সেটি কে বাগান না বলে জঙ্গল বলাই শ্রেয়, কারণ সে বাগান ভূমি আগাছাদের দখলে। যে সমাজে সৎলোক দূর্বল, সে সমাজ অসৎ লোকের অধীনে।
- আরিফুর রহমান, নরওয়ে।

মিথ্যার রাজত্ব; শ্লোক - ৪৭৮


সভ্য মানুষ; শ্লোক - ৪৭৬

ধর্ম না বানায় সভ্য মানুষ
যদি না সে নিজে সভ্য হয়।
ধর্মের কল তখনই নড়ে,
যখন মানুষ ধর্মে করে ভয়।

পাদটীকা: ধর্ম মানুষকে তখনই সভ্য বানাতে সক্ষম হয় যখন মানুষ স্বয়ং সভ্য হয়। ঈশ্বর তখনই শক্তিমান, যখন মানুষ ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

সভ্য মানুষ; শ্লোক - ৪৭৬


আগাছা; শ্লোক - ৪৭৪

যেথা আগাছা হিসেবে
গোলাপ পুষ্প ফুটে রয়।
সে দেশ আর যার হোক
কোন কুনাগরিকের নয়।

পাদটীকা: কোন স্থানে যদি আগাছা হিসেবে পুষ্পরাজি শোভা ছড়ায়, বুঝতে হবে সে স্থান পুষ্পের জন্য নিরাপদ, সে স্থান পুষ্পগ্রাসী পশু মুক্ত। অনুরূপ যে সমাজে মানুষ নির্ভয়ে চলাচল করে, বুঝতে হবে সে সমাজে সু নাগরিক বসবাস করে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

গোলাপ আগাছা; শ্লোক - ৪৭৪


সাম্যের কথা; শ্লোক - ৪৭১

নির্বোধ ধর্মান্ধ না রই, 
চলো সবে সু মানুষ হই। 
জাত পাত ভেদ ভুলে, 
মানব সাম্যের কথা কই। 

পাদটীকা: নির্বোধেরাই কেবল জাত পাতের ভেদাভেদ করে, বিশ্বাসের ভিত্তিতে হানাহানি করে। মানুষ হিসেবে আমরা সকলই সমান, তাই আমাদের মানবিক হওয়া উচিত। 
- আরিফুর রহমান, নরওয়ে।



চোরের ধর্ম; শ্লোক - ৪৭০

চোরে না শোনে 
ধর্মের কাহিনী। 
ধর্মান্ধ না বোঝে 
বিজ্ঞানের বাণী। 

পাদটীকা: অসৎ ব্যক্তি যেমন সুনীতির বাহক নন, ধর্মান্ধ অনুরূপ বিজ্ঞানের ধারক নন। 
- আরিফুর রহমান, নরওয়ে।



জীবিকা এবং পন্থা; শ্লোক - ৪৬৯

যে মানুষ নিঃস্ব, খুধায় শরীর বেঁচে খায়; 
মানুষ হিসেবে অসহায়, মাথা নত হয়। 
যে মানুষ ধর্মজীবি, পেশায় ধর্ম বেঁচে খায়; 
তাহার তরে ঘৃণা, মুখ থুথুতে ভরে যায়। 

পাদটীকা: মানুষ হিসেবে আমি সেই মানুষের নিকট ব্যর্থ অপারগ মানুষ হিসেবে সেই মানুষের নিকট মাথা নত করি, যে নিঃশ্ব এবং অসহায় হওয়া স্বত্বেও কারোর নিকট হাত পাতে না। সে লোক নিকৃষ্ট, যে ধর্ম বেঁচে খায়, আমি সেই মানুষকে ঘৃণা করি যে ধর্ম দিয়ে ব্যবসা করে খায়। 
- আরিফুর রহমান, নরওয়ে।

জীবিকা এবং পন্থা; শ্লোক - ৪৬৯


পরিমাপক; শ্লোক - ৪৫৬

যার হাতে যেমন ফিতা
সবাইকে সে তেমন মাপেই মাপে।
যার চুলোয় যে আগুন
সে রুটি ছ্যাঁকে ঠিক তেমন তাপে।

পাদটীকা: মানুষ তার শিক্ষা, এবং অতীত অভিজ্ঞতার আলোকে সমগোত্রীয় বা সাদৃশ্যময় কোন নতুন ব্যক্তি, বস্তু, বা বিষয় সম্পর্কে ধারণা করে থাকে।

আরিফুর রহমান, নরওয়ে।


মাপকাঠি; শ্লোক - ৪৫৬


সর্প; শ্লোক - ৪৫৩

কোন কোন মানুষ দেখিতে সুন্দর;
আচরণে করে হৃদয় চূর্ণ।
কোন কোন সর্প দেখিতে সুন্দর;
কিন্তু দন্ত বিষে পরিপূর্ণ।

পাদটীকা: বাহ্যিক রূপ দেখে মানুষের বৈশিষ্ট্য বা সত্তার পরিচয় নির্ণয় করতে গেলে নির্ণয় ভুল হতে পারে। কোন কিছু দেখিতে সুন্দর, অর্থাৎ সুন্দর মানেই ভালো, এমন ভাবনার ফল সর্বদা সঠিক নাও হতে পারে।
- আরিফুর রহমান, নরওয়ে।

সর্প; শ্লোক - ৪৫৩


গুণীর গান; শ্লোক - ৪৫১

সময়ের স্রোতে
রূপ হারিয়ে যায়।
গুণীর জয়গান
সবে যুগ যুগ গায়।

পাদটীকা: বয়সের সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক সৌন্দর্য বা শক্তি হারিয়ে যেতে পারে, তবে তার জীবদ্দশার সম্পাদিত কর্মের কথা গল্প হয়ে যুগ যুগ বেঁচে থাকে এবং গুণী ব্যক্তির গুণকীর্তন মানুষের মুখে মুখে চর্চিত হতে থাকে।
- আরিফুর রহমান, নরওয়ে।

গুণীর গান; শ্লোক - ৪৫১


জন্মের কারণ; শ্লোক - ৪৫০

মানুষের জন্ম সূচনায়
নর নারীর যৌথ কারণ।
নর করে শুক্রাণু দান
নারী করে গর্ভে ধারণ। 

পাদটীকা: পৌরাণিক গল্প কাহিনী ব্যতিত, বাস্তবে নারী কখনোই পুরুষের শুক্রাণু ব্যাতিত গর্ভধারণ করতে পারে না। পুরুষের শুক্রাণু সহিত নারীর ডিম্বাণুর মিলন তথা নারীর অবদান ব্যতিত তা মানব শিশু রূপে ভূমিষ্ট হতে পারে না। মানব শিশুর জন্মে নর ও নারী উভয় পক্ষের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।
- আরিফুর রহমান, নরওয়ে।

জন্মের কারণ; শ্লোক - ৪৫০


কারণ; শ্লোক - ৪৪৯

অকারণে না জ্বলে আগুন
না ওঠে কখনো ধোঁয়া।
হিংসা বিবাদ কারণেই হয়
স্বার্থে লাগিলে ছোঁয়া।

পাদটীকা: সব প্রতিক্রিয়া সৃষ্টির পিছনে এক বা একাধিক ক্রিয়া বা কারণ নিহিত থাকে। অকারণে সাধারণত কখনো কিছুই ঘটে না। 
আরিফুর রহমান, নরওয়ে।

ধোঁয়া কারণ; শ্লোক - ৪৪৯


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন