রাতের পর ভোর হয়
হাসে দিনের আলো।
দুখের পরে সুখ আসে
ঘুচায় সকল কালো। পাদটীকা:জীবন সুখ দুঃখের ঋতুচক্র। পালাক্রমে সব কিছুই আসে, যায়।
- আরিফুর রহমান, নরওয়ে।
কে কতটুকু বেসে ছিলো ভালো,
তব তরে মুখ করে ছিলো কালো।
অতীত ভাবিয়া, বর্তমান ভবিষ্যতে
যোগ্য পাতে, যোগ্য সুধা ঢালো। পাদটীকা: মানুষের যোগ্যতার মূল্যায়ন করা উচিত। যে যেটা পাওয়ার দাবি রাখে তাকে সেটা দেয়া উচিত।
সময়ে নিজেকেও করতে হয়
প্রযুক্তির মত হালনাগাদ।
কাল অযোগ্য বলে গণ্য হবে
সুযোগ তোমায় দিবে বাদ।
পাদটীকা: সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকে সময়োপযোগী করার বিকল্প নাই।