দংশন; শ্লোক - ৪৮৮

ভাবিয়া বুঝিয়া বিশ্বাস করি;
আপন দন্ত জিহব্বাকে দংশে।
অতি বিশ্বাসে ঘাতক জন্মে,
আপন রক্তে, আপন বংশে।

পাদটীকা: কাউকে হুট্ করে আপন ভেবে বিশ্বাস করা উচিত নয়। আপন দাঁত যেমন আপন জিহ্বাকে কামড় দেয় অনুরূপ, আপন জন ভাবা ব্যক্তিরাই বিশ্বাস ঘাতক হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

দংশন; শ্লোক - ৪৮৮ 488


কয়লা; শ্লোক - ৪৮৬

যদি হয় কাপড় নোংরা,
তা ধৌত করলে হবে পরিষ্কার।
যদি কালো কয়লা ধোও,
হইবে ক্রমশ ময়লা আবিষ্কার।

পাদটীকা: কোন বস্তু নোংরা হলে, তা যথাযথ ভাবে ধুলে পরিষ্কার হয়। কিন্তু যে ব্যক্তির আত্ম প্রকৃতি নোংরা, তাঁকে পবিত্র জলে স্নান করালেও তা দূর হয় না।
- আরিফুর রহমান, নরওয়ে।

কয়লা; শ্লোক - ৪৮৬ 486


ক্ষয়; শ্লোক - ৪৮৪

বারবার ঘর্ষণে
পাথর যায় ক্ষয়ে।
সময়ের স্রোতে
জীবন যায় বয়ে।

পাদটীকা: পৃথিবীর প্রতিটি বিষয় এবং বস্তু আপন নিয়মে বিবর্তিত হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

ক্ষয়; শ্লোক - ৪৮৪


ঘনত্ব; শ্লোক - ৪৮৩

দুধ যতই জ্বাল দিবে
তা হবে তত ঘণ;
পানি যত জ্বাল দাও
হবে না কক্ষনো।

পাদটীকা: দুধ জ্বাল দিলে সেটা ঘন হয়, কিন্তু পানি জ্বাল দিলে সেটা ঘন হয় না, বরং সেটা বাস্প হয়ে উড়ে যায়। অনুরূপ বিশেষ পরিবেশ পরিস্থিতিতে কোন কোন মানুষের সাথে সম্পর্ক ঘন বা মধুর হয়, আর কোন কোন মানুষের সাথে বিশেষ পরিবেশ পরিস্থিতিতে সম্পর্কে বিচ্ছেদের সৃষ্টি হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

ঘনত্ব; শ্লোক - ৪৮৩ 483

এগিয়ে চলো; শ্লোক - ৪৮২

আপন বিচারে মহৎ কাজে
কেউ যদি না বাড়ায় হাত, না আসে কেউ।
থেমে না থেকে এগিয়ে চলো,
একলা চলো, বুকে নিয়ে উদ্দীপনার ঢেউ।

পাদটীকা:
কোনো কাজের উদ্দেশ্য যদি জন কল্যাণকর হয়, কেউ যদি সেই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে নাও আসে, তাহলেও মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলা উচিত। সফল হলে মহৎ উদেশ্য সকলের মঙ্গল বয়ে আনবে, আর উদ্দেশ্য ব্যর্থ হলে সেখান থেকে শিক্ষা অর্জন হবে।
- আরিফুর রহমান, নরওয়ে।

এগিয়ে চলো; শ্লোক - ৪৮২

প্রতিদান; শ্লোক - ৪৮১

না রাখে লোকে উপকারী গাছের ছাল,
পাতা, শিকড়, কাঠ, ও ডাল।
সৎ ও সরল জনের সুকর্মের প্রতিদান
অকৃতজ্ঞ না করে কোন কাল।

পাদটীকা: জীবন রক্ষাকারী গাছের যেমন লতা পাতা শিকড় বাকড় আমরা রাখি না। অনুরূপ কোন কোন মানুষ আছে যারা উপকার করলে কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূরের কথা উল্টো প্রতিদানে অপকার করে।
- আরিফুর রহমান, নরওয়ে।

প্রতিদান; শ্লোক - ৪৮১

সভ্য মানুষ; শ্লোক - ৪৭৬

ধর্ম না বানায় সভ্য মানুষ
যদি না সে নিজে সভ্য হয়।
ধর্মের কল তখনই নড়ে,
যখন মানুষ ধর্মে করে ভয়।

পাদটীকা: ধর্ম মানুষকে তখনই সভ্য বানাতে সক্ষম হয় যখন মানুষ স্বয়ং সভ্য হয়। ঈশ্বর তখনই শক্তিমান, যখন মানুষ ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

সভ্য মানুষ; শ্লোক - ৪৭৬


সাম্যের কথা; শ্লোক - ৪৭১

নির্বোধ ধর্মান্ধ না রই, 
চলো সবে সু মানুষ হই। 
জাত পাত ভেদ ভুলে, 
মানব সাম্যের কথা কই। 

পাদটীকা: নির্বোধেরাই কেবল জাত পাতের ভেদাভেদ করে, বিশ্বাসের ভিত্তিতে হানাহানি করে। মানুষ হিসেবে আমরা সকলই সমান, তাই আমাদের মানবিক হওয়া উচিত। 
- আরিফুর রহমান, নরওয়ে।



চোরের ধর্ম; শ্লোক - ৪৭০

চোরে না শোনে 
ধর্মের কাহিনী। 
ধর্মান্ধ না বোঝে 
বিজ্ঞানের বাণী। 

পাদটীকা: অসৎ ব্যক্তি যেমন সুনীতির বাহক নন, ধর্মান্ধ অনুরূপ বিজ্ঞানের ধারক নন। 
- আরিফুর রহমান, নরওয়ে।



রোগ; শ্লোক - ৪৬৮

চর্মতে যাহা হয়; ঘা, পঁচড়া, চুলকানী 
উহা সকলি চর্মরোগ। 
ধর্মের কারনে ত্রাস, বিবেক বুদ্ধিহীন 
উহা সকলি ধর্মরোগ। 

পাদটীকা: প্রতিটি রোগের যেমন ভিন্ন ভিন্ন উপসর্গ থাকে এবং উপসর্গকে ভিত্তি করে রোগ নির্ণয় করা হয়, অনুরূপ ধর্মীয় বিশ্বাস কে ভিত্তি করে ব্যক্তির আচরণ, গতি প্রকৃতি, ও কর্মকাণ্ড পর্যালোচনা করে ব্যক্তির ধর্মীয় বিস্বাসের স্বরূপ নির্ণয় করা সম্ভব। 
- আরিফুর রহমান, নরওয়ে।

রোগ; শ্লোক - ৪৬৮


অতিমাত্রা; শ্লোক - ৪৬৭

অন্ধ ভক্তি প্রেম, বা অন্ধ ঘৃণা
উভয় গোঁড়ামী বলেই গণ্য হয়।
জনস্বার্থে উহা ক্ষতির কারণ
সমর্থন যোগ্য কোনটাই নয়।

পাদটীকা: অতিমাত্রায় সুমিষ্ট চিনি বা অতিমাত্রায় লবণ গ্রহণ যেমন ব্যক্তির স্বাস্থ্য ঝুঁকির কারণ বয়ে আনে, অনুরূপ কোন বিশেষ ব্যক্তিতে বা বিষয়ে মাত্রাতিরিক্ত প্রেম, বা মাত্রাতিরিক্ত ঘৃণা পোষণ করা, উক্ত ব্যক্তির মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ বয়ে আনতে পারে। মোট কথা অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

অতিমাত্রা; শ্লোক - ৪৬৭


সুখ দুঃখ; শ্লোক - ৪৫৮

যে অনুভূতি আবেগ
আনন্দ যোগায় সেটাই হলো সুখ।
যে অনুভূতি আবেগ
ভোগায় ব্যথায় সেটাই হলো দুঃখ।

পাদটীকা: সুখ দুঃখ হলো অনুভূতি যা আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করি। এর মাঝে একটি আনন্দদায়ক, অন্যটি বেদনা দায়ক।
আরিফুর রহমান, নরওয়ে।

সুখ দুঃখ; শ্লোক - ৪৫৮


পরিমাপক; শ্লোক - ৪৫৬

যার হাতে যেমন ফিতা
সবাইকে সে তেমন মাপেই মাপে।
যার চুলোয় যে আগুন
সে রুটি ছ্যাঁকে ঠিক তেমন তাপে।

পাদটীকা: মানুষ তার শিক্ষা, এবং অতীত অভিজ্ঞতার আলোকে সমগোত্রীয় বা সাদৃশ্যময় কোন নতুন ব্যক্তি, বস্তু, বা বিষয় সম্পর্কে ধারণা করে থাকে।

আরিফুর রহমান, নরওয়ে।


মাপকাঠি; শ্লোক - ৪৫৬


পরিষ্কার; শ্লোক - ৪৫৪

ময়লা জলে জিনিস ধুলে
কভু না হয় পরিষ্কার।
সুস্থ সমাজ গড়তে চাইলে
দুর্নীতি করো বহিষ্কার।

পাদটীকা: ক্ষমতার সুষম বন্টন এবং সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হলো দুর্নীতি। তাই সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইলে দূর্নীতি দমনের কোন বিকল্প নাই।
- আরিফুর রহমান, নরওয়ে।

পরিষ্কার; শ্লোক - ৪৫৪


সর্প; শ্লোক - ৪৫৩

কোন কোন মানুষ দেখিতে সুন্দর;
আচরণে করে হৃদয় চূর্ণ।
কোন কোন সর্প দেখিতে সুন্দর;
কিন্তু দন্ত বিষে পরিপূর্ণ।

পাদটীকা: বাহ্যিক রূপ দেখে মানুষের বৈশিষ্ট্য বা সত্তার পরিচয় নির্ণয় করতে গেলে নির্ণয় ভুল হতে পারে। কোন কিছু দেখিতে সুন্দর, অর্থাৎ সুন্দর মানেই ভালো, এমন ভাবনার ফল সর্বদা সঠিক নাও হতে পারে।
- আরিফুর রহমান, নরওয়ে।

সর্প; শ্লোক - ৪৫৩


অবতার; শ্লোক - ৪৫২

চোখে যা দেখছো তা
আমি নই, আমার অবতার।
আত্মার মাঝে অস্তিত্ব,
সেটাই আমি, নাই আকার।

পাদটীকা: আত্মা হল আমাদের সত্তা, চেহারা আমাদের বাহ্যিক রূপ মাত্র। মানুষের বাহ্যিক রূপ দৃশ্যমান, তবে মানুষের সত্তার বা প্রবৃত্তির প্রকাশ পায় মানুষের কর্মে এবং আচরণে।
- আরিফুর রহমান, নরওয়ে।

অবতার; শ্লোক - ৪৫২


গুণীর গান; শ্লোক - ৪৫১

সময়ের স্রোতে
রূপ হারিয়ে যায়।
গুণীর জয়গান
সবে যুগ যুগ গায়।

পাদটীকা: বয়সের সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক সৌন্দর্য বা শক্তি হারিয়ে যেতে পারে, তবে তার জীবদ্দশার সম্পাদিত কর্মের কথা গল্প হয়ে যুগ যুগ বেঁচে থাকে এবং গুণী ব্যক্তির গুণকীর্তন মানুষের মুখে মুখে চর্চিত হতে থাকে।
- আরিফুর রহমান, নরওয়ে।

গুণীর গান; শ্লোক - ৪৫১


জন্মের কারণ; শ্লোক - ৪৫০

মানুষের জন্ম সূচনায়
নর নারীর যৌথ কারণ।
নর করে শুক্রাণু দান
নারী করে গর্ভে ধারণ। 

পাদটীকা: পৌরাণিক গল্প কাহিনী ব্যতিত, বাস্তবে নারী কখনোই পুরুষের শুক্রাণু ব্যাতিত গর্ভধারণ করতে পারে না। পুরুষের শুক্রাণু সহিত নারীর ডিম্বাণুর মিলন তথা নারীর অবদান ব্যতিত তা মানব শিশু রূপে ভূমিষ্ট হতে পারে না। মানব শিশুর জন্মে নর ও নারী উভয় পক্ষের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।
- আরিফুর রহমান, নরওয়ে।

জন্মের কারণ; শ্লোক - ৪৫০


কারণ; শ্লোক - ৪৪৯

অকারণে না জ্বলে আগুন
না ওঠে কখনো ধোঁয়া।
হিংসা বিবাদ কারণেই হয়
স্বার্থে লাগিলে ছোঁয়া।

পাদটীকা: সব প্রতিক্রিয়া সৃষ্টির পিছনে এক বা একাধিক ক্রিয়া বা কারণ নিহিত থাকে। অকারণে সাধারণত কখনো কিছুই ঘটে না। 
আরিফুর রহমান, নরওয়ে।

ধোঁয়া কারণ; শ্লোক - ৪৪৯


উপলব্ধ; শ্লোক - ৪৪৭

আসন্ন সময়,
সুখ বা দূঃখ অদৃশ্য হয়;
বিগত হলেই,
কষ্ট, ব্যথা উপলব্ধ ময়।

পাদটীকা: ভবিষ্যত কাল কেমন হবে তা আমরা শত ভাগ নিশ্চিত হয়ে বর্ণনা করতে পারি না, তবে ধারণা করতে পারি। ভবিষ্যত কাল যখন বর্তমানে আগত হয়ে অতীতে বিগত হয়, কেবল তখনই আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে তার বর্ণনা করতে পারি।
আরিফুর রহমান, নরওয়ে।

উপলব্ধ; শ্লোক - ৪৪৭


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন